জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ বলেছেন, আমরা হানাহানির রাজনীতি কখনোই এদেশে ফিরে আসুক, তা চাই না। দলমত নির্বিশেষে বসবাস করতে চাই।
আজ শনিবার (৭ জুন) হাতিয়ার বুড়িরচর ইউনিয়নের নিজ গ্রামের মসজিদে ঈদের নামাজ শেষে সংক্ষিপ্ত বক্তব্যকালে তিনি একথা বলেন।
হান্নান মাসউদ বলেন, ৫ আগস্টের পূর্বে আন্দোলন চলাকালে ফ্যাসিবাদী শক্তি এদেশের মানুষকে পাড়ায়-মহল্লায় শোষণ করেছে। আমার বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা করেছে। আমার গ্রামের মানুষ তা রুখে দিয়েছে।
এ সময় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) হাতিয়া প্রতিনিধি মো. ইউসুফ রেজাসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।