ইতালি কি এবারও বিশ্বকাপ খেলতে পারবে না?

আপডেট : ০৭ জুন ২০২৫, ০২:৫৮ পিএম

ইতালির ফুটবলের দুর্দিন কি আর শেষ হবে না? এবারও কি বিশ্বকাপে জায়গা করে নিতে ব্যর্থ হতে ইতালি? খোদ ইতালির কোচ লুসিয়ানো স্পালোত্তি নিজেই বিষয়টি নিয়ে সন্দিহান। নরওয়ের কাছে বিশ্বকাপ বাছাইপর্বে নিজেদের প্রথম ম্যাচে ৩-০ গোলে বিধ্বস্ত হওয়ার পর তিনি বলেছেন, এরকম খেলতে থাকলে বিশ্বকাপ খেলা নিয়ে দুর্ভাবনা থাকবেই!

চার বারের বিশ্বকাপজয়ী ইতালির ফুটবল ইতিহাস ভীষণ সমৃদ্ধ এবং গৌরবময়। বিশ্বজুড়ে তাদের অসংখ্য সমর্থক। অথচ, অথচ গত দুটি বিশ্বকাপে দলটি খেলার যোগ্যতাই অর্জন করতে পারেনি! আগামী বিশ্বকাপ হবে ৪৮ দলের। সেই বিশ্বকাপেও কি জায়গা করে নিতে পারবে ইতালি? ম্যাচ শেষে কোচ স্পালেত্তি বলেন, ‘এরকম খেলতে থাকলে দুর্ভাবনা তো আছেই। সবসময়ই শঙ্কা আছে। সময়টা খুব কঠিন।’

ম্যাচজুড়ে বাজে খেলা শিষ্যদের সমালোচনা করে ইতালির কোচ আরও বলেন, ‘এরকম একটি পারফরম্যান্সের পর অবশ্যই নিজেদেরকে প্রশ্ন করা উচিত এবং উপলব্ধি করা উচিত যে, বড় সমস্যা আছে। সেই সমস্যাগুলোর মুখোমুখি হতে হবে। এটা ছাড়া আর কোনো উপায় নেই। ব্যক্তিগতভাবে ফুটবলারদের আরও প্রাণবন্ত, আরেকটু উদ্যমী হতে হবে। বাড়তি কিছু যোগ করতেই হবে। নাহলে কিছু না কিছু বদলাতে হবেই।’

দল নির্বাচন নিয়ে সমালোচনার জবাবে স্পালোত্তি বলেন,  ‘ফেডারেশন সভাপতির সঙ্গে কথা বলে তাদের মনোভাব বুঝতে হবে। এই দল আমি বেছে নিয়েছি এবং এটা নিয়েই চালিয়ে যাব। এই ফুটবলারদের বেছে নিয়েছি কারণ, ওদের মান আছে। কিন্তু ফুটবল মাঠে মান থাকাই যথেষ্ট নয়। আমরা যদি অফসাইডের ফাঁদ ধরে রাখতে না পারি, বল তাড়া করতে না পারি, তাহলে বুঝতে হবে আত্মবিশ্বাসের প্রবল ঘাটতি আছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত