পার্কের ওয়াচ টাওয়ার থেকে পানিতে লাফ ছাত্রদল নেতার মৃত্যু

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় একটি বিনোদন পার্কে ঘুরতে গিয়ে বাড়ি ফেরা হলো না ইমতিয়াজ আকুল মিয়া (২৫) নামে এক ছাত্রদল নেতার। পার্কের ওয়াচ টাওয়ার থেকে পানিতে লাফ দিয়ে তার মৃত্যু হয়েছে।

গতকাল মঙ্গলবার বিকেলে সরিষাবাড়ী পৌর শহরের সাতপোয়া এলাকার স্বপ্নীল পার্ক বিনোদন কেন্দ্রে এ ঘটনা ঘটে।

নিহত ইমতিয়াজ আকুল মিয়া পৌর শহরের সাতপোয়া এলাকার সামছুল হকের ছেলে এবং তিনি পৌরসভার ১ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন।