সখীপুরে নির্মাণাধীন ম্যুরাল ভেঙে ছাত্রী নিহত

টাঙ্গাইলের সখীপুরে বিদ্যালয়ের জমিদাতার জন্য ম্যুরাল তৈরির দেয়াল (প্রাচীর) চাপায় সাদিয়া আক্তার (১১) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। গত সোমবার সন্ধ্যায় উপজেলার তক্তারচালা পূর্বপাড়া পাটজাগ সোনার বাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ দুর্ঘটনা ঘটে। সখীপুর থানার ওসি আবুল কালাম ভূঞা এ তথ্য নিশ্চিত করে বলেছেন, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। 

নিহত সাদিয়া আক্তার ওই বিদ্যালয়ের পঞ্চম শ্রেণিতে পড়ত। সে পাটজাগ গ্রামের মালয়েশিয়া প্রবাসী তোফাজ্জল হোসেনের মেয়ে।