ঋতুদের পাঁচ ধাপ উন্নতি

ফিফা নারী ফুটবলের র‌্যাংকিংয়ে বড় উন্নতি হয়েছে। জর্ডান সফরে র‌্যাংকিংয়ে অনেক ধাপ এগিয়ে থাকা স্বাগতিক জর্ডান ও ইন্দোনেশিয়াকে রুখে দিয়ে পাঁচ ধাপ এগিয়েছে বাংলাদেশের মেয়েরা। মার্চে প্রকাশিত র‌্যাংকিংয়ে বাংলাদেশের অবস্থান ছিল ১৩৩। বৃহস্পতিবার ঋতুপর্ণা চাকমারা ১২৮ নম্বরে উঠে এসেছে ফিফা র‌্যাংকিংয়ে।

র‌্যাংকিংয়ের শীর্ষ পাঁচে আছে যথাক্রমে যুক্তরাষ্ট্র, স্পেন, জার্মানি, ব্রাজিল ও ইংল্যান্ড।