পিকনিকের নৌকা থেকে নদীতে পড়ে স্কুলছাত্র নিখোঁজ

টাঙ্গাইলের মির্জাপুরে পিকনিকের নৌকা থেকে পানিতে পড়ে এক স্কুলছাত্র নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে। শনিবার (১৪ জুন) সকাল ৮ টার দিকে উপজেলার বংশাই নদীর হাটুভাঙ্গা অংশে এই দুর্ঘটনা ঘটে।

নিখোঁজ স্কুল ছাত্রের নাম নাদিম সিকদার। তিনি উপজেলার বংশাই স্কুল এন্ড কলেজের ৭ম শ্রেণির শিক্ষার্থী।

এলাকাবাসী জানান, নাদিম ও তার বন্ধুরা মিলে নৌকা ভ্রমণে যাচ্ছিল। যাওয়ার সময় নৌকার উপরে বাদ্য যন্ত্র বাজিয়ে সবাই নাচতে থাকে। নাচের একপর্যায়ে নৌকার উপর থেকে পানিতে পড়ে যায় নাদিম। 

উপজেলা ফায়ার সার্ভিস কর্মকর্তা মো. বেলায়েত হোসেন বলেন, সংবাদ পাওয়ার সেখানে ডুবুরি দল পাঠানো হয়েছে। তবে এখনো নিখোঁজের কোনো হদিস পাওয়া যায়নি।