গাজীপুর-২ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শুরা সদস্য, গাজীপুর মহানগর জামায়াতের নায়েবে আমির ও গাজীপুর মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মুহাম্মদ হোসেন আলী বিশাল নির্বাচনী মোটরসাইকেল শোভাযাত্রা বের করেছেন।
আজ শনিবার সকাল সাড়ে নয়টার দিকে টঙ্গী আহসান উল্লাহ মাস্টার স্টেডিয়াম সংলগ্ন টঙ্গী টেশিস থেকে শোভাযাত্রাটি বের হয়।
নির্বাচনী মোটরসাইকেল শোডাউনটি ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক দিয়ে স্টেশন রোড, মেইল গেইট, চেরাগ আলী, কলেজ গেইট, হোসেন মার্কেট, গাজীপুরা, তারগাছ, বড়বাড়ি, বোর্ড বাজার, সাইনবোর্ড, মালেকের বাড়ি, বাইপাস, চৌরাস্তা, কাউলতিয়া, শিববাড়ি, চট্টলা বাজার, ২ নম্বর ওয়ার্ড হয়ে অলিগলি পেরিয়ে, হায়দ্রাবাদ, বনমালাসহ বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে বেলা দেড়টায় গাজীপুরা এসে শেষ হয়।
মোটরসাইকেল শোডাউনের আগে আলোচনাসভায় বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শুরা সদস্য, গাজীপুর মহানগর জামায়াতের আমির অধ্যাপক মোহা. জামাল উদদীন, গাজীপুর মহানগর জামায়াতের সেক্রেটারি আবু সাঈদ মুহাম্মদ ফারুক, সহকারী সেক্রেটারি আফজাল হোসাইন, সহকারী সেক্রেটারি মুহাম্মদ আজহারুল ইসলাম, নেয়ামত উল্লাহ শাকেরসহ মহানগর জামায়াতের শুরা ও কর্ম পরিষদ সদস্য, থানা আমিরসহ স্থানীয় জামায়াত নেতারা।
নির্বাচনী মোটরসাইকেল শোডাউনে গাজীপুর-২ নির্বাচনী এলাকার শত শত ভোটার স্বতঃস্ফূর্তভাবে নিজ নিজ মোটরসাইকেল নিয়ে অংশ নেন।