নরসিংদীর রায়পুরা উপজেলার দক্ষিণ মির্জানগর গ্রামের বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী হাফেজ আবদুল ওয়াহাবের ২০তম মৃত্যুবার্ষিকী আজ সোমবার।
এ উপলক্ষে স্থানীয় মসজিদ ও মাদ্রাসায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
মরহুমের জ্যেষ্ঠপুত্র বাংলাভিশনের প্রধান সম্পাদক, প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ (পিআইবি)-এর সাবেক মহাপরিচালক ড. আবদুল হাই সিদ্দিক আত্মীয়-স্বজন ও শুভানুধ্যায়ীদের দোয়া করার অনুরোধ জানিয়েছেন।