ল্যান্ডস্কেপ টেকনিশিয়ান

ল্যান্ডস্কেপ টেকনিশিয়ানের কাজটা অনেক বেশি পরিশ্রমের। একজন ল্যান্ডস্কেপ টেকনিশিয়ানিস্ট মূলত বাড়ি ও অফিসের সামনের জায়গা নান্দনিকভাবে তৈরি করে দেন। পরবর্তী সময়ে রক্ষণাবেক্ষণ করার জন্য ল্যান্ডস্কেপার হিসেবেও কাজ করেন। তার কাজের মধ্যে রয়েছে ছাঁটাই, গাছ  রোপন, ঘাস কাটা, পানি দেওয়া, সার দেওয়া এবং বহিরাঙ্গন স্থান তৈরি করা। কিছু ল্যান্ডস্কেপ টেকনিশিয়ান কীটনাশক এবং অন্যান্য রাসায়নিক স্প্রে করে পোকামাকড় এবং রোগ নিয়ন্ত্রণ করেন। যদিও একজন প্রাথমিক স্তরের ল্যান্ডস্কেপারের শুরু করার জন্য শুধুমাত্র মৌলিক প্রশিক্ষণের প্রয়োজন। তবে   ল্যান্ডস্কেপ টেকনিশিয়ানের প্রশিক্ষণ থাকলে অনেক বেশি টাকা উপার্জনের সুযোগ রয়েছে। আমেরিকাতে ল্যান্ডস্কেপ টেকনিশিয়ানিস্টদের গড় বেতন বছরে ৫২,০৮৯ ইউএস ডলার।