ইরানে ইসরায়েলি হামলার প্রতিবাদে ঢাবিতে মানববন্ধন

ইরানে ইসরায়েলের সাম্প্রতিক হামলার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) মানববন্ধন করেছে ইনকিলাব মঞ্চ। গতকাল বুধবার বিকালে বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বক্তারা বিশ্বশান্তি, মানবতা ও ন্যায়বিচারের পক্ষে সোচ্চার হয়ে ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে তীব্র নিন্দা জানান। মানববন্ধনে বক্তারা বলেন, ‘বিশ্বে শান্তি প্রতিষ্ঠার জন্য সব মানুষের ঐক্যবদ্ধ প্রচেষ্টা প্রয়োজন। ইরানসহ মুসলিম দেশগুলোর ওপর ইসরায়েলের আগ্রাসন বৈশ্বিক শান্তির জন্য হুমকি। পশ্চিমা দেশগুলোর দ্বৈত নীতি এই সংকটকে আরও জটিল করছে। আমরা মানবতার পক্ষে, নির্যাতিতদের পাশে আছি।’

ইনকিলাব মঞ্চের সেক্রেটারি আব্দুল্লাহ আল জাবের তার বক্তব্যে বলেন, ‘আমেরিকার সমর্থন ছাড়া ইসরায়েলের পক্ষে ইরানে হামলা চালানো সম্ভব হতো না। ইসরায়েলের এই কর্মকাণ্ড বৈশ্বিক সন্ত্রাসের একটি রূপ।’