চাঁদাবাজির সময় স্বেচ্ছাসেবক দল নেতা আটক

জামালপুরে চাঁদাবাজির সময় নগদ টাকাসহ হাবিবুর রহমান নামে এক স্বেচ্ছাসেবক দলের নেতাকে আটক করেছে যৌথ বাহিনী। শুক্রবার (২০ জুন) দিবাগত রাতে শহরের শাহাপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।

তিনি জামালপুর শহর স্বেচ্ছাসেবক দলের সদস্য।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সল মো: আতিক জানান, জনৈক নজরুল ইসলামের অভিযোগের প্রেক্ষিতে শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে শহরের শাহাপুর এলাকায় অভিযান চালায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ দল। এ সময় লেনদেন করা অবস্থায় চাঁদাবাজির নগদ ৫০ হাজার টাকাসহ হাবিবুর রহমানকে যৌথ বাহিনী আটক করে এবং থানায় নিয়ে আসে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। যৌথ বাহিনীর অভিযানে  আটক হাবিবুর রহমান জামালপুর শহরের শাহাপুর এলাকার হাসেম আলীর ছেলে।