বগুড়ায় নদী থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

বগুড়ার শাজাহানপুর উপজেলার বেজোড়া ঘাটপাড়া এলাকায় করতোয়া নদী থেকে অজ্ঞাতনামা এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

স্থানীয় প্রত্যক্ষদর্শী ও পুলিশ সুত্রে জানা গেছে,  শনিবার (২১ জুন) দুপুরে দেড়টার দিকে বেজোড়া ঘাটপাড়া এলাকায় করতোয়া নদীতে অজ্ঞাতনামা এক যুবকের লাশ ভাসতে দেখেন স্থানীয়রা। এরপর তারা পুলিশকে খবর দিলে দিলে বেলা ৩টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন।

শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি শফিকুল ইসলাম জানান, ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। নিহত যুবকের পরিচয় নিশ্চিত করতে পুলিশ তদন্ত শুরু করেছে।