সাবেক প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদার মবকাণ্ডে দলের কেউ জড়িত থাকলে তদন্ত করে ডিসিপ্লেনারি অ্যাকশন নেওয়া হবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
আজ সোমবার (২৩ জুন) দুপুরে দলের এই অবস্থানের কথা জানান তিনি।
বিএনপি ‘মব’ সংস্কৃতির বিরুদ্ধে উল্লেখ করে তিনি বলেন, আমরা মব কালচারে বিশ্বাস করি না, আমরা আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য অবিরাম সংগ্রাম করে যাচ্ছি। আমরা চাই দেশে আইনের শাসন প্রতিষ্ঠা এবং আদালতের রায় বাস্তবায়ন হবে, বিচার প্রক্রিয়ায় স্বচ্ছতা থাকবে।
সালাহউদ্দিন বলেন, আমরা চাই, কোনো ব্যক্তি যতবড় অপরাধীই হোন না কেনো তার আইনি এবং সাংবিধানিক অধিকার যেন ভোগ করার অধিকার অক্ষুণ্ন থাকে, যত বড় অপরাধীই হোন না কেন তার আইনি ও সাংবিধানিক অধিকার যেন ক্ষুণ্ন না হয়।
গত রাতে উত্তরার বাসা থেকে সাবেক প্রধান কে এম নূরুল হুদাকে জনতা ঘেরাও করে তার গলায় জুতার মালা পরিয়ে দেয়। তাকে নাজেহাল করা ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।