ঝিনাইদহে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি

আপডেট : ২৩ জুন ২০২৫, ০৩:৩২ পিএম

ঝিনাইদহ সদর উপজেলার হাটগোপালপুর এলাকার উত্তর শোমসপুর গ্রামে ব্যবসায়ী সাগর খাঁর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতদল তার পরিবারের সদস্যদেরকে অস্ত্রের মুখে জিম্মি করে লুট করেছে নগদ টাকা ও স্বর্ণালংকার। রবিবার (২২ জুন) রাতে ওই গ্রামে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী ব্যবসায়ী সাগর খাঁ জানান, রাত আড়াইটার দিকে একদল ডাকাত তার বাড়িতে প্রবেশ করে। ঘরের গেট ভেঙে ভেতরে প্রবেশ করে পরিবারের সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে। পরে লোহার সিন্দুক খুলে নগদ দুই লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার লুটে করে পালিয়ে যায়।

এ ঘটনায় থানায় অভিযোগ দিয়েছে ভুক্তভোগী ব্যবসায়ী। ঝিনাইদহ সদর থানার  ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, রাতে সংবাদ পাওয়ার পর ঘটনাস্থল পরিদর্শনে গিয়েছিল পুলিশ। বিষয়টি নিয়ে তদন্ত চলছে উল্লেখ করে তিনি বলেন, দ্রুতই  জড়িতদের আইনের আওতায় আনা হবে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত