অ্যাকাউন্টিং নাকি ম্যানেজমেন্ট পড়বেন

বাণিজ্য বিভাগ থেকে এইচএসসি পাস করার পর অনেকের দ্বিধা থাকে অ্যাকাউন্টিং নাকি ম্যানেজমেন্ট নিয়ে পড়বেন? বেশিরভাগ বিশ্ববিদ্যালয় বা অনার্স কলেজে হিসাববিজ্ঞান ও ব্যবস্থাপনা এই দুটো বিষয় থাকেই। জাতীয় বিশ্ববিদ্যালয় অধীনস্ত কোনো কলেজে বিবিএর বিষয় থাকা মানে, অ্যাকাউন্টিং আর ম্যানেজমেন্ট থাকবেই। কিন্তু আপনি কোন বিষয়ে পড়বেন সেটা নিয়ে যদি দ্বিধায় থাকেন তবে জেনে নিন আপনি কী পড়বেন।

একটা কথা মনে রাখবেন অ্যাকাউন্টিং নিয়ে পড়তে হলে অ্যাকাউন্টিংয়ে ভালো হতে হবে। বিশেষ করে যদি বিবিএ অনার্স পড়তে চান, তাহলে আপনার অ্যাকাউন্টিং বিষয়ে কোনো দুর্বলতা

থাকা চলবে না। অ্যাকাউন্টিং আর ম্যানেজমেন্ট এই দুটি বিষয়ের মধ্যে ম্যানেজমেন্ট তুলনামূলক সহজ।

তবে অ্যাকাউন্টিং বিষয়ে বিজনেস ম্যাথ, স্ট্যাটিস্টিকস ম্যাথ আছে। যা ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টেও আছে। তবে ম্যানেজমেন্টের স্টুডেন্টদের কিছুটা সহজ করে পড়ানো হয়। জাতীয় বিশ্ববিদ্যালয়ে এই দুটি বিষয়ে ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে অধ্যায় কিছু কম থাকে। তাছাড়া অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের স্টুডেন্টকে তৃতীয় ও চতুর্থ বর্ষেও ফিন্যান্সের কিছু ম্যাথম্যাটিকস সাবজেক্ট পড়তে হয়।

এছাড়া হিসাববিজ্ঞান আর ব্যবস্থাপনা এই দুটিই বিবিএর বিষয়। চাকরির বাজারে বিবিএর বিষয়গুলোর ভ্যালু প্রায় কাছাকাছি। আপনার হাতের লেখা যদি সুন্দর হয় এবং থিওরেটিক্যাল বিষয় গুছিয়ে সুন্দরভাবে দ্রুত লিখতে পারার আপনার যোগ্যতা থাকে, তাহলে ম্যানেজমেন্ট থেকেও ভালো সিজিপিএ তুলতে পারবেন। বিবিএর প্রতিটা বিষয়ের মান সব বিশ্ববিদ্যালয়ে একই রকম। ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিবিএর প্রতিটি বিষয়ের ভ্যালু প্রায় একই।

২০১৩ সালের সিলেবাস অনুযায়ী জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিলেবাসে বিবিএর বিষয়ে যা যা পড়ানো হয়, দেশের সব প্রাইভেট ও পাবলিক বিশ্ববিদ্যালয়ে একই বিষয় পড়ানো হয়। এমনকি ক্ষেত্রবিশেষে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের তাদের বিষয়ে অধিক পরিশ্রম করতে হয়। বইয়ের প্রতিটি লাইন টু লাইন পড়ে তারপর পরীক্ষায় পাস করতে হয়। যেখানে কিছু কিছু পাবলিক বিশ্ববিদ্যালয়ের ক্লাসের সিলেবাস শিটের মধ্যে সীমাবদ্ধ থাকে যদি আপনার অঙ্কের প্রতি দুর্বলতা থাকে। পাশাপাশি অ্যাকাউন্টিং বিষয়ে যদি টুকটাক দুর্বলতা থাকে তাহলে ম্যানেজমেন্ট নিয়ে পড়া আপনার জন্য সহজ হবে। আপনার প্রিয় বিষয় যদি অ্যাকাউন্টিং বা হিসাববিজ্ঞান হয়ে থাকে তাহলে আপনি অ্যাকাউন্টিং নিয়ে বিবিএ অনার্স পড়তে পারেন। অ্যাকাউন্টিং বিষয়ে দুর্বলতা নিয়ে অ্যাকাউন্টিং পড়ে আশানুরূপ ফল নাও করতে পারেন। আপনার যদি বিসিএস ক্যাডার হওয়ার ইচ্ছে থাকে, তাহলে ম্যানেজমেন্ট নিয়ে পড়–ন। যেহেতু ম্যানেজমেন্টে পড়ার চাপ তুলনামূলক কম সেক্ষেত্রে আপনি বিসিএস প্রস্তুতি নেওয়ার সুযোগ

পাবেন। সরকারি চাকরির বাজারে এগিয়ে আছে ব্যবস্থাপনা বিভাগ। বেসরকারি চাকরির বাজারে এগিয়ে আছে হিসাববিজ্ঞান বিভাগ। এবার আপনি সিদ্ধান্ত নিতে পারেন কোন বিষয়ে আপনি পড়াশুনা করে আপনার ক্যারিয়ার এগিয়ে নিয়ে যাবেন।