শরীয়তপুরে ১০০ শয্যা সদর হাসপাতালে দুদকের অভিযান

শরীয়তপুর ১০০ শয্যা সদর হাসপাতালে দুর্নীতি দমন কমিশন (দুদক) অভিযান পরিচালনা করে রোগীর কাছ থেকে চিকিৎসা বাবদ চিকিৎসকের অর্থ চাওয়া, রোগীদের খাবার, টিকেট কাউন্টারের অনিয়ম পেয়েছে। নানা অনিয়মের অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার (২৪ জুন) সকাল ১১টার দিকে দুদকের পাঁচ সদস্যর একটি দল হাসপাতালের রন্ধনশালা, চিকিৎসকের কক্ষ, বিভিন্ন ওয়ার্ড এবং স্টোর তদন্ত করে। দুদক এ সময় দেখতে পায় রোগীদের জন্য নিম্নমানের খাবার তৈরি করা হচ্ছে।  

মাদারীপুর সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আখতারুজ্জামান বলেন, শরীয়তপুর সদর হাসপাতালে রোগীদের খাবারের জন্য ৭৫ টাকা মূল্যের চিকন চাল দেয়ার কথা থাকলেও তদন্ত করলে দেখা যায় কম মূল্যের মোটা চাল। এছাড়া চিকিৎসক সার্জন আব্দুল কাইয়ুম যিনি এক রোগীর থেকে ৮০০ টাকা চেয়েছেন বলে অভিযোগ পেয়েছি।  

এছাড়া টিকেট কাউন্টারে প্রতি টিকেট ৫ টাকা নেয়ার কথা থাকলেও নিচ্ছে ১০ টাকা করে। তদন্ত শেষ নানা অনিয়মের বিষয়ে সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক হাবিবুর রহমানের কাছে তুলে ধরা হয়েছে। এসব বিষয়ে কমিশনকে অবহিত করা হবে।