রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লীতে তানিয়া আক্তার (৩০) নামে এক যৌনকর্মীর নিজ কক্ষের ওয়ারড্রব থেকে মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। নিহত তানিয়া রবিশাল জেলার বন্দর থানার বাসিন্দা।
মঙ্গলবার (২৪ জুন) বিকাল সাড়ে ৬ টার দিকে দৌলতদিয়া যৌনপল্লী থেকে লাশ উদ্ধার করে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।
যৌনপল্লীর যৌনকর্মীরা জানান, তানিয়ার সাথে আমাদের সকাল ৭টার দিকে কথা হয়েছে। পরে তাকে সারাদিন দেখতে না পেয়ে অনেক জায়গায় খোঁজাখুঁজি করেছি। ভাড়া বাড়ির মালিক সরোয়ার মন্ডলকে খবর দিলে তিনি এসে তাকে খোঁজাখুঁজি করে না পেয়ে একপর্যায়ে তানিয়ার ঘরে থাকা ওয়ারড্রব তালাটি ভেঙে ফেলে দেখি ওয়ারড্রবের মধ্যে তার মরদেহটি পড়ে রয়েছে। এসময় গোয়ালন্দ ঘাট থানা পুলিশকে খবর দিলে তারা এসে লাশটি উদ্ধার করে।
এ বিষয়ে গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম জানান, লাশটি উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন শেষে মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ বিষয়ে আইন প্রক্রিয়াধীন।