নতুন সমুদ্র বন্দরগুলোতে বে টার্মিনাল হবে: নৌ উপদেষ্ঠা 

নতুন যে সকল সমুদ্র বন্দর হচ্ছে তাতে বে টার্মিনাল হবে। এতে পণ্য পরিবহনের পরিমাণ বাড়লে দেশের অভ্যন্তরে সরবরাহের মাত্রাও বাড়বে বলে জানিয়েছেন নৌ-পরিবহন উপদেষ্ঠা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন।

বুধবার (২৫ জুন) শিবালয়ের পাটুরিয়া ও আরিচা ঘাট পরিদর্শন শেষে তিনি এ কথা জানান। তিনি বলেন, দেশে পণ্য পরিবহনে বর্তমানে শুধু পানগাঁও নামক স্থান থেকে বাল্কহেড ও কন্টেনারের ব্যবস্থা রয়েছে 

তিনি বলেন, নৌ পরিবহন সেক্টর আধুনিকায়নের কাজ একটা দীর্ঘ পরিকল্পনা। আমাদের হাতে যে পরিকল্পনা রয়েছে তার মধ্যে যে গুলো গুরুত্বহীন সেগুলো বাদ দেওয়ার চেষ্টা চলছে। নতুন প্রকল্প নেওয়ার চেষ্টা রয়েছে। এর মধ্যে কিছু প্রকল্প আমি হয়তো শেষ করে যেতে পারবো না। দেশে একটা প্রকল্প পাশ হতে অনেক সময় ও অর্থের প্রয়োজন হয়। 

পাটুরিয়া ফেরি ও লঞ্চ ঘাট পরিদর্শনকালে উপদেষ্ঠার সঙ্গে ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এএইচএম সফিকুজ্জামান,  নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ ইউসুফ, বিআইডব্লিউটিসি চেয়ারম্যান মো. সলিমুল্লাহ,  বিআইডব্লিউটিএ চেয়ারম্যান কমোডর আরিফ আহম্মেদ মোস্তফা, মানিকগঞ্জ জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা, পুলিশ সুপার ইয়াসমিন খাতুন, ইউএনও মো. জাকির হোসেনসহ অনেকেই।

উপদেষ্টা আরও বলেন, শিমুলিয়াতে বন্দর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অনেকেই ভাবছেন পদ্মা সেতু নির্মাণের পর শিমুলিয়ায় বন্দর নির্মাণের তেমন প্রয়োজন নেই। কিন্তু ফেরি সার্ভিসের তুলনায় বন্দর নির্মাণের প্রয়োজন রয়েছে।