পাকিস্তান আসছে জানা ছিল, এবার জানা গেল সফরের সূচী। বাংলাদেশ ক্রিকেট বোর্ড জানিয়েছে, সবকিছু ঠিক থাকলে ১৬ জুলাই বাংলাদেশে আসবে
পাকিস্তান। টি-টোয়েন্টি সিরিজের তিনটি ম্যাচটি অনুষ্ঠিত হবে ২০, ২২ ও ২৪ জুলাই। সবগুলো ম্যাচই হবে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় শুরু হবে ম্যাচগুলো।
আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ আসরকে সামনে রেখেই বাংলাদেশ ও পাকিস্তানের এই সিরিজ আয়োজন করা হচ্ছে। দুই দলই বিশ্বকাপের ড্রেস রিহার্সাল হিসেবে নেবে এই সিরিজকে।