নকলায় কৃষকদের নিয়ে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত 

২০২৪-২৫ অর্থবছরে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্পের আওতায় শেরপুরের নকলায় পার্টনার কংগ্রেস-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ জুন) সকালে বিশ্বব্যাংক, ইউএনডিপি ও আইএফএডি-এর সহযোগিতায় নকলা উপজেলা পরিষদের হলরুমে ওই পার্টনার কংগ্রেসের আয়োজন করা হয়।
 
কৃষির উৎপাদন বৃদ্ধি, নতুন জাতের সম্প্রসারণ, কৃষিপণ্যের বাজারজাতকরণ, খাদ্যের গুণগত মান বৃদ্ধি এবং নিরাপদ খাদ্য সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে প্রান্তিক কৃষকদের মধ্যে কৃষি-তথ্য ছড়িয়ে দেওয়াসহ প্রযুক্তি ও কলাকৌশলের টেকসই সহায়তা প্রদান করা এই কংগ্রেসের মূল উদ্দেশ্য।
 
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কৃষিবিদ মো: সাখাওয়াত হোসেন। অনুষ্ঠানে সমাপনী বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শাহরিয়ার মোরসালিন মেহেদী।  অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, গন্যমান্য ব্যক্তি, বেসরকারি সংস্থার প্রতিনিধি, পিএফএস ও নন-পিএফএস কৃষক-কৃষাণী, উপসহকারী কৃষি কর্মকর্তা এবং সাংবাদিকসহ শতাধিক স্টেকহোল্ডার অংশ নেন।