ক্লাব বিশ্বকাপ জিতবে কোন দল জানালো এআই

অক্টোপাস পল ২০১০ ফিফা বিশ্বকাপে ম্যাচের ফলাফল ভবিষ্যদ্বাণী সঠিকভাবে করে বিখ্যাত হয়েছিলেন। ফুটবল বিশ্বকাপের সময় বা বড় কোন টুর্নামেন্টের সময় এমন ভবিষ্যদ্বাণী করা আরও প্রাণীর দেখা মেলে। তবে এখন প্রতিনিয়ত বাড়ছে এআই এর ব্যবহার। সেটি ফুটবল ম্যাচের ভবিষ্যদ্বাণীতেও দেখা যাচ্ছে।

এবার এআই দিয়ে বিশ্বেষণের মাধ্যমে জানিয়ে দেওয়া হল কারা খেলবে ক্লাব বিশ্বকাপের ফাইনালে। কোন দল টুর্নামেন্ট জিতবে তাও বলা হয়েছে।

শেষ ষোলো রাউন্ড থেকে প্রতিটি ম্যাচের ভবিষ্যদ্বাণী করেছে এআই।

দেশ রূপান্তর পাঠকদের জন্য তা তুলে ধরা হলো-

শেষ ষোলোর ফলাফল

পালমেইরাস ২-১ বোটাফোগো

বেনফিকা ০-২ চেলসি

ইন্তার মিলান ৩-১ ফ্লুমিনেন্স

ম্যানসিটি ৪-১ আল হিলাল

পিএসজি ৩-২ ইন্টার মায়ামি

ফ্ল্যামেঙ্গো ১-২ বায়ার্ন মিউনিখ

রিয়াল মাদ্রিদ ৩-১ জুভেন্তাস

বরুসিয়া ডর্টমুন্ড ২-০ মন্টেরে

কোয়ার্টার ফাইনালের ফলাফল

পিএসজি ১-২ ম্যানসিটি

পালমেইরাস ০-১ চেলসি

রিয়াল ২-০ ডর্টমুন্ড

মিলান ২-৩ বায়ার্ন

সেমিফাইনালের ফলাফল : ম্যানসিটি ২-১ চেলসি, বায়ার্ন ২-৩ রিয়াল

এআই বলছে ফাইনালে খেলবে ম্যানসিটি ও রিয়াল মাদ্রিদ। আর ফাইনার ম্যাচটি ২-১ গোলে জিতবে ম্যানচেস্টার সিটি।

উল্লেখ্য, এআই বলছে কোয়ার্টারের একটি ম্যাচে মুখোমুখি হবে পিএসজি ও ম্যানসিটি। অবশ্য সূচি দেখলে বোঝা যায় পিএসজি মায়ামির সঙ্গে জিতে থাকলে তারা কোয়ার্টার খেলবে বায়ার্ন ও ফ্ল্যামেঙ্গো ম্যাচের জয়ী দলের বিপক্ষে। তাই এআই এর এই প্রেডিকশন কতটুকু ফলে তা টুর্নামেন্ট চলাকালে বোঝা যাবে।