হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিম্নোলিখিত অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থাসমূহ গ্রহণ করা হয়েছে। বিষয়টি দেশ রূপান্তরকে নিশ্চিত করেছেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এসএম রাগীব সামাদ।
তিনি জানান, সকল ভিআইপি/ ভিভিআইপি ব্যাগেজ স্ক্রিনিং প্রক্রিয়ায় অধিকতর মনোযোগ বৃদ্ধি করা হবে, সকল AVSEC সদস্যদের নিয়মিত সচেতনতামূলক ব্রিফিং ও নির্দেশনা প্রদান করা হবে, CCTV মনিটরিং টিমকে বিশেষ নির্দেশনা প্রদান। মেটাল ডিটেক্টর ও এক্স-রে মেশিনে স্ক্যানের পর উচ্চ রিস্ক ব্যাগের জন্য ম্যানুয়াল চেকিং বাধ্যতামূলক করা।
বিমানবন্দরে প্রবেশের সময় সকল ফায়ার আর্ম বহনকারীর পূর্বানুমতি নিশ্চিতকরণ ও রেকর্ড সংরক্ষণ। Security Breach ঘটলে সংশ্লিষ্ট এজেন্সির মাধ্যমে তদন্ত কমিটি গঠন ও প্রতিরোধমূলক নির্দেশনা প্রদান।