১৬ বছরে বাংলানিউজ

শুভেচ্ছা জানালেন দেশ রূপান্তর সম্পাদক

দেশের শীর্ষস্থানীয় অনলাইন সংবাদমাধ্যম বাংলানিউজটোয়েন্টিফোর.কম ১৬ বছরে পা রাখায় শুভেচ্ছা জানিয়েছে দেশ রূপান্তর। গতকাল মঙ্গলবার সকালে বাংলানিউজ কার্যালয়ে এসে এই শুভেচ্ছা জানান দেশ রূপান্তর সম্পাদক কামাল উদ্দিন সবুজ।

এ সময় কামাল উদ্দিন সবুজ বলেন,  ‘বাংলাদেশের সংবাদমাধ্যমে বাংলানিউজটোয়েন্টিফোর.কমের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই বিশেষ দিনে আমি আশাবাদী, আগামী দিনে তারা দেশের মুক্ত গণমাধ্যম ও গণতন্ত্র পুনরুদ্ধারে আরও বলিষ্ঠ ভূমিকা পালন করবে। সেই সঙ্গে জাতিকে ঐক্যবদ্ধ রাখার কাজেও অবদান রাখবে।’

তিনি আরও বলেন, ‘৫ আগস্টের পর থেকে সংবাদমাধ্যমগুলো অনেক কিছুই প্রকাশ করতে পারছে। আমি মালিকদের উদ্দেশে বলতে চাই, গণমাধ্যমে প্রতিবন্ধকতা তৈরি করে এমন কিছু তারা না করে। আশা করি, তারা সংবাদপত্রের স্বাধীনতায় বিশ্বাসী। বাংলানিউজকে অসংখ্য ধন্যবাদ জানাই।’