২০২৫ সালের ফিফা ক্লাব বিশ্বকাপ এখন জমজমাট নকআউট পর্বে। ইতোমধ্যে নিশ্চিত হয়েছে চারটি কোয়ার্টার ফাইনাল, আর দলগুলোও শুরু করে দিয়েছে ফাইনালে ওঠার হিসেব-নিকেশ। শিরোপার দৌড়ে আছে ইউরোপ-দক্ষিণ আমেরিকার পরাশক্তি দলগুলো, আছে এশিয়ান চ্যাম্পিয়ন আল-হিলালও।
কোয়ার্টার ফাইনালের ম্যাচগুলো
ফ্লুমিনেন্স বনাম আল-হিলাল – ৪ জুলাই, ২০:০০
পালমেইরাস বনাম চেলসি – ৫ জুলাই, ০২:০০
পিএসজি বনাম বায়ার্ন মিউনিখ – ৫ জুলাই, ১৭:০০
রিয়াল মাদ্রিদ বনাম বরুশিয়া ডর্টমুন্ড/মন্টেরে – ৫ জুলাই, ২১:০০
ইতোমধ্যেই উত্তীর্ণ দলগুলোর মধ্যে উত্তেজনার পারদ চড়েছে। চেলসি ৪-১ ব্যবধানে অতিরিক্ত সময়ে হারিয়েছে বেনফিকাকে, আর পালমেইরাস ১-০ গোলে জয় পেয়েছে বোটাফোগোর বিপক্ষে।
ফ্লুমিনেন্স চমক দেখিয়ে বিদায় করেছে ইন্টার মিলানকে। আর আল-হিলাল সাড়া ফেলে দিয়েছে ম্যানচেস্ট সিটিকে অতিরিক্ত সময়ে হারিয়ে। অপরদিকে, পিএসজি ৪-০ গোলে গুঁড়িয়ে দিয়েছে মেসির ইন্টার মায়ামিকে, আর বায়ার্ন মিউনিখ জিতেছে ফ্ল্যামেঙ্গোর বিপক্ষে ৪-২ ব্যবধানে। রিয়াল মাদ্রিদ ১-০ গোলে হারিয়েছে জুভেন্টাসকে।
চেলসি যদি পালমেইরাসকে হারাতে পারে, তবে সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ হবে আল-হিলাল অথবা ফ্লুমিনেন্স।
অপর সেমিফাইনালে মুখোমুখি হবে পিএসজি বা বায়ার্ন মিউনিখ বনাম রিয়াল মাদ্রিদ/বরুশিয়া ডর্টমুন্ড/মন্টেরে।
সেমিফাইনালের সূচি
৮ জুলাই: প্রথম সেমিফাইনাল
৯ জুলাই: দ্বিতীয় সেমিফাইনাল
ফাইনাল কবে কোথায়?
১৩ জুলাই, নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে
সময়: ২০:০০
ফাইনালের কোনো তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ রাখা হয়নি।
মেটলাইফ স্টেডিয়ামই ২০২৬ বিশ্বকাপের ফাইনালের ভেন্যু। এর আগেই সেখানে ফুটবলের এই ক্লাব শ্রেষ্ঠত্বের লড়াই নতুন করে উন্মাদনা তৈরি করছে।
কে কার মুখোমুখি হবে ফাইনালে?
চেলসি-পিএসজি বা রিয়াল-বায়ার্ন—যেকোনো ম্যাচই হতে পারে ফাইনালের স্বপ্নের লড়াই। তবে আল-হিলাল বা ফ্লুমিনেন্সের মতো দলও চমক দেখাতে পারে। এই প্রতিযোগিতা যেন বিশ্ব ফুটবলের এক নতুন থ্রিলার।