নেতৃত্ব নিয়ে দ্বন্দ্ব নেই মিরাজ-শান্তর

আপডেট : ০১ জুলাই ২০২৫, ১০:৩২ পিএম

মেহেদি হাসান মিরাজকে ওয়ানডে অধিনায়ক করার বৈঠক যখন চলছে, নাজমুল হোসেন শান্ত তখন টেস্ট অধিনায়ক হিসেবে শ্রীলঙ্কা সফরের প্রস্তুতি নিয়ে সংবাদ সম্মেলন করছেন। সরিয়ে দেয়ার প্রক্রিয়াটা ভাল লাগেনি শান্তর, তাই তো টেস্ট অধিনায়কের পদ থেকেও স্বেচ্ছায় সরে গেলেন। এবারে ওয়ানডে খেলবেন মিরাজের নেতৃত্বে।

ওয়ানডে অধিনায়ক মিরাজ বলছেন, এসব নেতৃত্বের পালাবদল প্রভাব ফেলবে না তাদের ব্যক্তিগত সম্পর্কের সমীকরণে, 'প্লেয়ার হিসেবে আমরা যখন খেলি আমাদের কাজ হল টিমকে সাপোর্ট করা, টিম পারফরমেন্স করা এবং শান্তু যখন ক্যাপ্টেন ছিল আমি অনেক হেল্প করেছি, পারফর্ম করেছি। টিমের ভিতর একজন ক্যাপ্টেন থাকে এবং আল্টিমেটলি সবারই খেলতে হয় এবং সবাই পারফর্ম করলে কিন্তু দেশ ভালো করে এবং টিমটা রেজাল্ট হয়। আর আমার ভিতরে এরকম কোনও কিছুই নেই। শান্তুর ভিতরে এই জিনিসটা নেই। কারণ সবার আগে টিম বাংলাদেশ।' শ্রীলঙ্কার বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ শুরুর আগের দিন মঙ্গলবার সংবাদ সম্মেলনে এ কথা বলেন মিরাজ।

দলে অভিজ্ঞ ক্রিকেটারদের অভাব অনুভব করা প্রসঙ্গে বলেছেন, 'আমরা একসঙ্গে অনেকদিন ক্রিকেট খেলেছি, বিশেষ করে আমি, শান্ত এবং লিটন দাস আছে, মোস্তাফিজ, তাসকিন এবং আরো যারা আছে এবং তাওহীদ হৃদয়,অলমোস্ট অনেকেই কিন্তু ইন্টারন্যাশনাল ক্যারিয়ার অনেক বছর খেলেছে এবং তারা জানে কিভাবে ইন্টারন্যাশনাল ক্রিকেটটা খেলতে হয়'।

মিরাজ আরও যোগ করেন, 'অবশ্যই আমাদের কিছু সিনিয়র প্লেয়ার থাকলে অবশ্যই ভাল লাগত।আর যেহেতু নেই তারা তাদের জায়গাগুলোতে কারা আসবে সেটা নিয়ে আমরা পরিকল্পনা করছি এবং এখন দেখেন যে সবশেষ চ্যাম্পিয়নস ট্রফিতে মুশফিক ভাই দারুণ খেলেছে। সেই একটা দুইটা জায়গায় কোন প্লেয়ারদের খেলালে ভাল হবে এবং টিমের জন্য বেটারমেন্ট হবে লম্বা সময়ের জন্য আমরা চিন্তা করতে পারি, সেগুলো নিয়ে আমরা আলোচনা করছি।'

অনুশীলনে বাংলাদেশ দল। ছবি : মোশারফ হোসেন।

চ্যাম্পিয়নস ট্রফির প্রস্তুতির দিকে তাকিয়ে বাংলাদে

এই সিরিজকে ভবিষ্যতের প্রস্তুতির অংশ হিসেবেই দেখছেন মিরাজ। সম্ভাব্য সূচি নিয়ে তিনি বলেন, “চ্যাম্পিয়ন্স ট্রফির আগে যদি একটা লম্বা গ্যাপ পড়ে, সেটা দলের জন্য ক্ষতির হতে পারে। তবে আগামী বছরের ওয়ানডে ম্যাচগুলো আমাদের প্রস্তুতির সুযোগ দেবে।"

কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে অতীতে ভালো স্মৃতি না থাকলেও সেখানকার কন্ডিশন এখন অনেকটাই চেনা বলেই জানান মিরাজ, “এই মাঠে ভারতের বিপক্ষে ওয়ানডে জিতেছি আমরা। শ্রীলঙ্কার বিপক্ষেও ভালো স্মৃতি আছে। সেই আত্মবিশ্বাস কাজে লাগাতে পারলে আমরা ভালো কিছু করতে পারব।”

দলের প্রয়োজনে ব্যাটিং পজিশন নয়, গুরুত্ব ফলাফলে

মিরাজ জানালেন, তার ব্যক্তিগত পজিশনের চাইতে দলের প্রয়োজনটাই মুখ্য। “আমি সবসময় প্রেশার সিচুয়েশনে ব্যাটিং করি, বোলিংও করি। আমার দায়িত্ব হলো দলকে সাপোর্ট দেওয়া। কে কোথায় খেলবে সেটা বড় কথা নয়, রেজাল্টটাই আসল।”

ওয়ানডেতে তার অধিনায়কত্ব নিয়ে অবশ্য এখন পর্যন্ত খুব ভাল কিছু বলার সুযোগ নেই কারণ ৩ ম্যাচের ৩টিতেই হার। তবে এটুকু অন্তত বলা যায়, মিরাজ হেরে যাবার আগে হাল ছেড়ে দেবার পাত্র নন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত