চট্টগ্রামে সর্বশেষ ২৪ ঘণ্টায় আরও পাঁচজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আজ বুধবার(২ জুলাই) দুপুরে চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে পাঠানো সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত জানানো হয়েছে। ১৬১ জনের নমুনা পরীক্ষার বিপরীতে তাদের করোনা শনাক্ত হয়।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, গত জুন মাসের শুরু থেকে এ পর্যন্ত চট্টগ্রাম জেলায় মোট ১৬৫ জনের করোনা শনাক্ত হয়েছে। একই সময়ে জেলায় করোনায় আক্রান্ত অন্তত সাতজনের মৃত্যু হয়েছে। সর্বশেষ গত শুক্রবার নগরের জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সালেহা বেগম নামে এক নারী।
জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদনটিতে বলা হয়েছে, সর্বশেষ ২৪ ঘণ্টায় শনাক্ত হওয়া পাঁচজনরেই নমুনা পরীক্ষা করা হয়েছে নগরের শেভরন ডায়াগনস্টিক সেন্টারে। চট্টগ্রাম নগরের দুটি হাসপাতালকে করোনা রোগীদের চিকিৎসা সেবার জন্য জন্য নির্ধারণ করা হয়েছে। এগুলো হচ্ছে চট্টগ্রাম জেনারেল হাসপাতাল ও চট্টগ্রাম সিটি করপোরেশন পরিচালিত মেমন হাসপাতাল-২। এ ছাড়া চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে করোনার রোগীদের জন্য প্রস্তুত করা হচ্ছে আলাদা ওয়ার্ড।