চট্টগ্রামে আরও ৬ জনের শরীরে করোনা শনাক্ত

আপডেট : ২০ জুন ২০২৫, ০৬:৩৪ পিএম

গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে আরও ৬ জনের শরীরে করোনা ভাইরাসের জীবাণু শনাক্ত হয়েছে। এ নিয়ে চট্টগ্রামে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৫৬ জনে। শুক্রবার (২০ জুন) বিকেলে সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়, চট্টগ্রামের ৬টি ল্যাবে গত ২৪ ঘণ্টায় ৮১টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে চট্টগ্রাম মেডিকেল কলেজে ১৩টি, শেভরনের ল্যাবে ১৬টি, মেডিকেল সেন্টার হাসপাতাল ল্যাবে ১৩টি, ন্যাশনাল হাসপাতালে ১৭টি, মেট্রোপলিটন হাসপাতালে ১০টি, এবং এভারকেয়ার হাসপাতাল ল্যাবে ১২টি নমুনা পরীক্ষা করা হয়।

পরীক্ষার ফলাফলে চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ১ জন, শেভরনের ল্যাবে ২ জন, ন্যাশনাল হাসপাতাল ল্যাবে ১ জন এবং মেট্রোপলিটন হাসপাতালে ২ জন নতুন করোনা রোগী শনাক্ত হন। চট্টগ্রামের সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, গত ২৪ ঘণ্টার ৮১ জনের নমুনা পরীক্ষায় ৬ জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন। নতুন আক্রান্তদের মধ্যে ৬ জনই নগরের বিভিন্ন এলাকার বাসিন্দা। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত