উইম্বলডনের তৃতীয় রাউন্ডে উঠেছেন কার্লোস আলকারাজ। আজ বুধবার দ্বিতীয় রাউন্ডে ম্যাচে স্প্যানিশ এই তরুণ ৬-১, ৬-৪, ৬-৪ গেমে হারান ব্রিটেনের ওলিভের ট্রাভেটকে।
উইম্বলডনের পুরুষ এককের বর্তমান চ্যাম্পিয়ন আলকারাজ প্রথম রাউন্ডে ম্যাচ জিতেছিলেন পাঁচ সেটে। এবার দ্বিতীয় রাউন্ডে তিন সেটেই পেলেন জয়। সময় নেন দুই ঘণ্টা ১৭ মিনিট।
ম্যাচ শেষে আলকারাজ বলেন, 'আমি জানতাম জিততে হলে আমাকে সেরা টেনিসটাই খেলতে হবে। আমি নিজের পারফরম্যান্সে খুশি। ট্রাভেটকেও অভিনন্দন ভালো খেলার জন্য।'
আলকারাজ গেল এপ্রিলের পর এ নিয়ে টানা ২১ ম্যাচ জিতলেন। সবশেষ বার্সেলোনা ওপেনের ফাইনালে রুনের কাছে হেরেছিলেন আলকারাজ।