আবারও সেঞ্চুরি অধিনায়ক গিলের

৯৪ থেকে জো রুটকে পরপর দুটি বাউন্ডারি হাঁকিয়ে তিন অঙ্কের ম্যাজিক ফিগার ছুঁয়ে হেলমেট খুলে হুঙ্কার ছাড়লেন শুবমান গিল। টেস্ট অধিনায়কত্বে টানা দ্বিতীয় ম্যাচে সেঞ্চুরি করলেন তিনি। অধিনায়ক হিসেবে প্রথম দুই টেস্টে সেঞ্চুরি করা চতুর্থ ভারতীয় গিল। তার আগে বিজয় হাজারে, সুনীল গাভাস্কার ও ভিরাট কোহলি পান এই স্বাদ।

গিলের দারুণ ব্যাটিংয়ে এজবাস্টন টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে আগে ব্যাট করে প্রথম দিন শেষে ভারত তুলেছে ৫ উইকেটে ৩১০ রান। প্রথম দিনে খেলা হয়েছে ৮৫ ওভার।

গিল দিন শেষে অপরাজিত আছেন ১১৪ রানে। এটি টেস্টে গিলের সপ্তম সেঞ্চুরি। গিলের সঙ্গে দ্বিতীয় দিন শুরু করবেন ৪১ রানে অপরাজিত থাকা রবীন্দ্র জাদেজা। ষষ্ঠ উইকেটে গিলের সঙ্গে অবিচ্ছিন্ন ৯৯ রানের জুটিতে জাদেজার।

তার আগে সম্ভাবনা জাগিয়েও অল্পের জন্য সেঞ্চুরি পাননি যস্বশী জয়সওয়াল। ১০৭ বলে ৮৭ রান করে স্টোকসের বলে আউট হন। প্রথম টেস্টের দুই ইনিংসেই সেঞ্চুরি পাওয়া পান্ত এবং প্রথম ইনিংসে আউট হয়েছেন ২৫ রান করে।

এছাড়া লোকেশ রাহুল ২, কারুন নাইয়ার ৩১ ও নিতিশ কুমার রেড্ডি ১ রান করেন। ক্রিস ওকস নিয়েছেন দুটি উইকেট।