বান্দরবানে কেএনএ’র কমান্ডারসহ দুই সদস্য নিহত

বান্দরবান জেলার রুমা উপজেলার দুর্গম পাহাড়ে সেনাবাহিনীর অভিযানে কমান্ডারসহ দুই কুকি-চীন ন্যাশনাল আর্মি (কেএনএ) সদস্য নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৩ জুলাই) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানায়।

আইএসপিআর জানায়, অভিযানে এখন পর্যন্ত ৩টি এসএমজি, ১টি রাইফেলসহ অস্ত্র ও  গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। সকাল সাড়ে আটটায় এ প্রতিবেদন লেখার সময় অভিযান চলছে।