বিজিবির ধাওয়ায় খেয়ে মাদকদ্রব্য ফেলে পালিয়ে গেছেন এক মাদক কারবারি। আজ বৃহস্পতিবার সকালে ফেনী সদর উপজেলায় মাদক কারবারিকে আইনশৃঙ্খলা বাহিনী ধাওয়া করলে মাদক ফেলে পালিয়ে যান। পরবর্তীতে বিজিবি ফেনী ব্যাটালিয়নের কর্তব্যরত গার্ড ফেলে যাওয়া ব্যাগ তল্লাশি করে ১৫ কেজি গাঁজা জব্দ করে।
বিজিবি জানায়, ফুলগাজী ও ছাগলনাইয়া উপজেলার সীমান্তবর্তী এলাকায় চোরাচালান বিরোধী অভিযান চালায় বিজিবি। এ সময় বিপুল পরিমাণ ভারতীয় বিস্কুট, হেয়ার অয়েল ও ভারতীয় গরু আটক করা হয়। এগুলোর আনুমানিক বাজার মূল্য ৪ লাখ ৭৪ হাজার ৭৬০ টাকা। জব্দকৃত মালামাল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও স্থানীয় কাস্টমসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন।
ফেনীস্থ ৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোশারফ হোসেন বলেন, সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধসহ অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবির আভিযানিক কর্মকাণ্ড ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এ ছাড়া চোরাচালানের বিরুদ্ধে বিজিবির কঠোর নীতি অব্যাহত থাকবে।