বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, চব্বিশের গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা ও গণতন্ত্রকে বিএনপি ধারণ করে বলেই জাতীয় ঐক্যের বৃহত্তর স্বার্থে অনেক ছাড় দিয়েছে, সর্বোচ্চটা করছে ।
বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুরে ময়মনমসিংহ নগরীর নতুন বাজারে হরি কিশোর রায় সড়কে বিএনপি কার্যালয়ে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচীর উদ্বোধনকালে একথা বলেন তিনি। চব্বিশের গণঅভ্যুত্থান শোক ও বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষ্যে ছত্রিশ দিনব্যাপী কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে আজ দেশব্যাপী স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালিত হচ্ছে । ময়মনমসিংহ জেলা ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ -ড্যাবের আয়োজনে রক্তদানের পূর্বে সংক্ষিপ্ত আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
আলোচনা সভায় এমরান সালেহ প্রিন্স বলেন, ‘তবে ঐক্যের নামে এমন কিছু বিএনপি করতে পারে না ,যা এদেশের গণমানুষের রাজনৈতিক ও গণতান্ত্রিক সংস্কৃতি ও রীতি নীতির পরিপন্থি।’
তিনি বলেন, আওয়ামী ফ্যসিবাদ বিরোধী ১৫ বছরের গণতন্ত্রের লড়াই ও চব্বিশের গণঅভ্যুত্থানের শহীদ ও পঙ্গুত্ববরণকারীরা আমাদের জাতীয় বীর । তাদেরকে যথাযথ স্বীকৃতি ও সম্মান দেয়া রাষ্ট্র ও জনগণের দায়ীত্ব । জনগণের রায় নিয়ে বিএনপি রাস্ট্র পরিচালনার দায়ীত্ব পেলে চব্বিশের গণঅভ্যুত্থানের শহীদ ও পঙ্গুত্ববরণকারীসহ বিগত ১৫ বছরের গুম খুনের শিকার ব্যক্তিরা প্রাপ্য মর্যাদা পাবেন ।
তিনি বলেন, ভোটের সংখ্যানুপতের ভিত্তিতে সংসদ সদস্য নির্বাচনের কোনও কোনও মহলের দাবীর কথা উল্লেখ করে বলেন জনগণ সংখ্যানুপতের ভিত্তিতে নয় , জনগণ সরাসরি প্রার্থী , মার্কা,দল দেখে ভোট দিতে চায় । অপ্রাসঙ্গিক, অযৌক্তিক দাবী করে রাজনৈতিক অঙ্গনে অস্থিরতা ,জটিলতা সৃষ্টি না করে জাতীয় ঐক্য বজায় রেখে গণতন্ত্রের লক্ষ্যে নির্বাচনের পথে হাঁটার জন্য সকলের প্রতি আহ্বান জানান ।
তিনি নেতাকর্মীদের প্রতি বলেন, ‘দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তারেক রহমান চব্বিশের গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বুকে ধারণ করেন । নেতাকর্মীদেরকেও সেই আকাঙ্ক্ষা বুকে ধারণ করে পরিবর্তনের মানসিকতা নিয়ে রাজনীতি করতে হবে । জনগণ কষ্ট পায় বা পছন্দ করে না - এমন কাজ থেকে সকলকে বিরত থাকতে হবে । কী পেলাম তা চিন্তা না করে দেশ ও জনগণকে কী দিলাম বা দিতে পারছি তা বিবেচনা করে রাজনীতি করতে হবে।’
তিনি বলেন, ‘গণঅভ্যুত্থানের সময় অনেক গুলিবিদ্ধ ও আহত ব্যক্তিরা হাসপাতালে রক্তের ও সুচিকিৎসার অভাবে মারা গেছেন। আওয়ামী চিকিৎসকদের অমানবিক আচরণে সরকারী হাসপাতালে আহতরা বিপর্যস্ত হয়েছে । চিকিসক নামের কলঙ্ক । অমরা অমানবিক নয় , সেজন্য প্রতিহিংসা নয় মানবিকতা দিয়ে তাদের দিকে তাকাব । তবে তাদেরকেও সংশোধন হতে হবে।’
জেলা ড্যাবের সভাপতি ডা. বদরউদ্দিন সেলিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ডা. সায়েম মনোয়ারের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় ময়মনসিংহ মহানগর বিএনপির আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম , ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকির হোসেন বাবলু , উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার, দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব রোকনুজ্জামান সরকার, জেলা বিএমএর সাবেক সভাপতি অধ্যাপক মুসা শাহিন বক্তব্য রাখেন। অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা স্বেচ্ছায় রক্তদান করেন ।