রাজবাড়ীতে স্ত্রীকে হত্যার দায়ে মকিম মোল্লা নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদ- ও ১০ হাজার টাকা অর্থদ- দিয়েছে আদালত। গতকাল বৃহস্পতিবার সকালে রাজবাড়ী জেলা ও দায়রা জজ আদালতের বিচারক জয়নাল আবেদীন এ রায় দেন। এ সময় দ-প্রাপ্ত আসামি পলাতক ছিলেন। মকিম মোল্লা কালুখালী উপজেলার চরকুলটিয়া গ্রামের আজিজ মোল্লার ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২০২১ সালের ২১ ফেব্রুয়ারি বোনের বাড়ি থেকে ফেরার পথে কালুখালী উপজেলার কাশমিয়ার বিল এলাকায় ধারালো অস্ত্র দিয়ে নাজমা বেগমকে কুপিয়ে হত্যা করেন তার দ্বিতীয় স্বামী মকিম মোল্লা। মূলত নাজমা বেগম মকিম মোল্লার কাছ থেকে প্রথম স্বামীর কাছে যাওয়ায় ক্ষোভে মকিম তাকে হত্যা করেন। পরদিন ২২ ফেব্রুয়ারি সকালে মরদেহ উদ্ধার করে পুলিশ। ওইদিন কালুখালী থানায় একটি হত্যা মামলা করা হয়।