দেখি কত হাসতে পারো

ছোট্ট মেয়ে রিমি।

এক দিন স্কুল থেকে এসে মাকে বলল, মা, তুমি যখন পড়াশোনা করতে চাইতে না তখন নানি তোমাকে কী বলত?

বকা দিত?

মা বললেন, নাহ! একদম না। আমাকে বোঝাতেন, আদর করতেন। কেন পড়াশোনা করতে চাই না সেটা বুঝতে চেষ্টা করতেন। একদম বকা দিতেন না।

 

রিমি তখন বলল, তুমিও তাহলে আমাকে বকা দিও না। আমার না পড়াশোনা করতে একদম ইচ্ছে করছে না। তুমিও বোঝার চেষ্টা করো কেন আমার পড়তে ইচ্ছা

 করছে না।

........................................

ছোট্ট ছেলে সিয়াম। তার মামা এসে দেখল, সিয়ামের মা সিয়ামকে বেজায় বকাঝকা করছে। যা হোক। মামাকে দেখে মা তখন থামলেন। মা চলে যেতেই মামা সিয়ামকে বললেন, কিরে মা তো দেখি রেগে আগুন।

সিয়াম বলল, তুমি মায়ের রাগটা দেখলে আর আমি যে কত দুঃখ পেলাম সেটা দেখলে না?

মামা বললেন, তাই তো! তাহলে তোমার দুঃখটা কমাতে

কী করা যায়?

সিয়াম বলল, একটা আইসক্রিম খেয়ে দেখা যেতে পারে।

সিয়ামের মনের ইচ্ছাটা বুঝে মামা তাকে দোকানে নিয়ে গিয়ে আইসক্রিম কিনে দিলেন। তারপর বললেন, তা

তোকে বকছিল কেন?

সিয়াম আইসক্রিম খেতে খেতে বলল, বেশি বেশি আইসক্রিম খেয়ে ফেলি, তাই!

........................................

এক দিন বিল্টু দেখল পল্টু খুব জোরে ছুটছে। বিল্টু জিজ্ঞেস করল, এই পল্টু এমন ছুটছি কেন?

পল্টু বলল, আজ স্কুলে স্যার বললেন পৃথিবীটা কমলালেবুর মতো গোল। আর সেটা বন বন করে ঘুরছে। তাই পৃথিবীর সঙ্গে সমান তালে ছুটছি যেন পড়ে না যাই।

 

গ্রন্থনা : এজাজ পারভেজ