বই পরিচিতি

আপডেট : ০৫ জুলাই ২০২৫, ১২:১৯ এএম

দশম শ্রেণিতে পড়ুয়া তিন বন্ধু রবিন, দীপু আর মামামি। ছুটিতে মামাবাড়িতে ঘুরতে যায় সিলেটের মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলায়। সেখানে এক জমিদার বাড়ি থেকে চুরি হয় রুপার চাবি। সেই চাবি উদ্ধার করতে গিয়ে সন্ধান মিলে নতুন একটা চাবির। চাবিটি সোনার। তিন বন্ধু ডুব দেয় একজোড়া চাবির রহস্যে।

সেই রহস্য ভেদ করতে গিয়ে খোঁজ মেলে কিংবদন্তি ফুটবল রাজা পেলের জয় করা জুলে রিমে শিরোপার। যা চুরি হয়েছিল ১৯৮৩ সালের ১৯ ডিসেম্বর।

শিরোপাটি কীভাবে সিলেটের নবাব আলী আমজাদ খানের জমিদার বাড়িতে এলো? শিরোপাটি এখন কাদের হাতে?

কার দখলে?

এমনই কিছু রহস্য আর তার সুরাহা নিয়ে ‘জোড়া চাবির রহস্য’ বইটি। রহস্য রোমাঞ্চপ্রিয় শিশু-কিশোর পাঠকদের ভালো না লেগে যায় না।

বই

জোড়া চাবির রহস্য

লেখক

খায়রুল আলম রাজু

প্রচ্ছদ

আলমগীর জুয়েল

অলংকরণ

কবির আশরাফ

প্রকাশনী

পাপড়ি

মূল্য

২২০ টাকা

×
সর্বশেষ সর্বাধিক পঠিত