আর্জেন্টাইনের আত্মঘাতী গোলে ‘ব্রাজিলের’ হার

৩২ দলের ক্লাব বিশ্বকাপে ব্রাজিলের ক্লাব ছিল চারটি। তাদের সবগুলোই উঠেছিল শেষ ষোলোতে। তবে কোয়ার্টার পর্যন্ত এসেছে দুটি ক্লাব। তাদের একটি সেমিফাইনালেও জায়গা নিশ্চিত করেছে। পালমেইরাসের সামনেও সুযোগ ছিল সেমিতে খেলার। তবে এক আর্জেন্টাইন ফুটবলারের আত্মঘাতী গোলে কপাল পুড়ল ব্রাজিলের ক্লাব পালমেইরাসের। ফিলাডেলফিয়ায় ইংলিশ ক্লাব চেলসি ২-১ গোলে হারিয়েছে পালমেইরাসকে। ব্লুজদের জয়সূচক গোলটি আত্মঘাতী। পালমেইরাসের আর্জেন্টাইন রাইট ব্যাক অগুস্টিন গিয়া করেন সেটি।

এই ক্লাব বিশ্বকাপ শেষেই পালমেইরাস থেকে চেলসিতে যোগ দেবেন এস্তেভাও। দল হারলেও ম্যাচসেরার পুরস্কার ওঠে এস্তেভাওয়ের হাতে। আগামী মঙ্গলবার সেমিফাইনালে লড়বে চেলসি ও ফ্লুমিনেন্স।