ভারত আসবে পরের বছর সেপ্টেম্বরে

তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলতে চলতি বছরের আগস্টে বাংলাদেশ সফরে আসার কথা ছিল ভারতের। তবে কিছুদিন ধরেই গুঞ্জন ছিল এই সফরে আসছেন না রোহিত-হার্দিকরা। শেষ পর্যন্ত গুঞ্জন সত্যি হলো। আগামী মাসে বাংলাদেশে আসছে না ভারত। ১৩ মাস পিছিয়ে গেছে ভারতের এই বাংলাদেশ সফর। ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) মিলে নিয়েছে এ সিদ্ধান্ত। গতকাল বিসিসিআই এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

তবে কেন এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে সে বিষয়ে কিছু জানানো হয়নি বিজ্ঞপ্তিতে। শুধু বলা হয়, দুই দেশের মধ্যকার অন্যান্য আন্তর্জাতিক সূচি পর্যালোচনা এবং শিডিউলজনিত সুবিধার কথা মাথায় রেখে ২০২৫ সালের আগস্টের বদলে ২০২৬ সালের সেপ্টেম্বরে নেওয়া হয়েছে দুদেশের মধ্যকার সাদা বলের এই সিরিজটি।