দেশ রূপান্তর পত্রিকার হেড অব প্রেস গোলাম মোস্তফা আর নেই

দেশ রূপান্তর পত্রিকার হেড অব প্রেস মোহাম্মদ গোলাম মোস্তফা ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর।

বারডেম হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় আজ রবিবার সকালে তিনি মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

মরহুম গোলাম মোস্তফা'র নামাজে জানাজা বাদ মাগরিব পূর্ব গোড়ান মদিনা জামে মসজিদে অনুষ্ঠিত হয়। রাত ৮টার পরে বনশ্রী (ঢাকা) কবরস্থানে দাফন সম্পন্ন হয়। দেশ রূপান্তর অফিস ও প্রেস থেকে জানাজা ও দাফনে অনেক সংবাদকর্মী অংশ নিয়েছিলেন।

মোহাম্মদ গোলাম মোস্তফার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন দেশ রূপান্তর সম্পাদক কামাল উদ্দিন সবুজ ও দেশ রূপান্তর পরিবার। শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনাও জানানো হয়।