ধনবাড়ীতে বাস- অটোরিকশা সংঘর্ষে নারীসহ নিহত ৩

টাঙ্গাইলের ধনবাড়ীতে বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই নারীসহ তিনজন নিহত হয়েছে। এ ঘটনায় সিএনজি চালকসহ আরও দুজন আহত হয়েছে বলে জানা গেছে। সোমবার দুপুর ২টার দিকে টাঙ্গাইল জামালপুর মহাসড়কের বাঘিল এলাকায় এ ঘটনা ঘটে।

হতাহতদের মধ্যে দুজনের পরিচয় জানা গেছে। এরা হলেন ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানা এলাকার আহত বাসন্তী (৫০) ও সূর্যের স্ত্রী নিহত ফুলকুমারী (৩৫)।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বিনিময় পরিবহনের যাত্রীবাহী একটি বাস ঢাকা থেকে ধনবাড়ী যাচ্ছিল। পথে বাঘিল এলাকায় গাড়িটির সঙ্গে  বিপরীতমুখী সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এ ঘটনায় আহত ৫ জনকে উদ্ধার করে ধনবাড়ী ও মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায় স্থানীয়রা। সেখানে কর্তব্যরত চিকিৎসক ৩ জনকে মৃত ঘোষণা করেন।

আহত দুজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।