কালিহাতীতে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

আপডেট : ২৬ অক্টোবর ২০২৬, ০৩:৫৬ পিএম

সরকারের ভিশন ও মিশন বাস্তবায়নে সরকারি কর্মকর্তাদের দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন টাঙ্গাইলের নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু সাঈদ। সরকারি দপ্তর ও শিক্ষাপ্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা নিশ্চিত করা, সিসি ক্যামেরা স্থাপন, বায়োমেট্রিক হাজিরা চালু এবং বৃক্ষরোপণের মাধ্যমে সবুজায়নের ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

সোমবার (২৬ অক্টোবর) সকাল ১১টায় টাঙ্গাইলের কালিহাতী উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে সরকারি কর্মকর্তাদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় এসব কথা বলেন জেলা প্রশাসক।

এর আগে তিনি উপজেলা পরিষদ চত্বরে বৃক্ষরোপণ করেন। পরে ১১৮ জন গ্রাম পুলিশের মধ্যে গাছের চারা বিতরণ করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তারের সঞ্চালনায় সভায় স্থানীয় সংসদ সদস্য লুৎফর রহমান মতিন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাইমিনুল ইসলামসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সর্বশেষ সর্বাধিক পঠিত