জাতীয় নাগরিক পার্টি- এনসিপির পটুয়াখালী জেলা সমন্বয় কমিটি ঘোষণা করা হয়েছে। জাতীয় নাগরিক পাটির সদস্য সচিব আখতার হোসেন এবং মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ স্বাক্ষরিত ৩৪ সদস্য বিশিষ্ট জাতীয় নাগরিক পার্টি এনসিপির পটুয়াখালী জেলা সমন্বয় কমিটি অনুমোদন সাপেক্ষে প্রকাশ করা হয়েছে।
পটুয়াখালী জেলা সমন্বয় কমিটির প্রধান সমন্বয়ক হিসেবে ঘোষণা করা হয়েছে সুপ্রিম কোর্টের আইনজীবী জহিরুল ইসলাম মুসাকে। তিনি এনসিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্য সচিব।
কমিটির ৬ সদস্য বিশিষ্ট যুগ্ম সমন্বয়কারীরা হলেন মো. বশির উদ্দিন, বাশেদুল ইসলাম রাশেদ, ডা. মো. সাইমুম ইসলাম, জিনাত জাহান, মো. মঞ্জুরুল ইসলাম এবং গাজী শাহাবুদ্দিন। অন্যান্য সদস্যরা হলেন মো. রবিউল ইসলাম, মো. সুলতান মাহমুদ, ইঞ্জিনিয়ার সাইফুল্লাহ আল মামুন, মো. হুমায়ুন কবির ফাহাদ, অভিলাষ কর্মকার, মো. আমিনুল ইসলাম আলিম, আফজাল হোসেন আকন, মো. রাসেল গাজী, মো. জুয়েল হাওলাদার, আতিকুর রহমান, আল ফাহাদ, রাহাত, মো. ইলিয়াস, মো. জাকারিয়া হোসেন, মো. আল আমিন (রিপন মৃধা), পলাশ ফকির, মো. সাইফুল ইসলাম, মো. রাজিব আকন, এইচ. এম. মাসুদুর রহমান, মো. তৌহিদুল ইসলাম, মিজানুর রহমান, আল আমিন, মো. নাসির উদ্দিন, হাসিবুজ্জামান রাকিব, ইঞ্জিনিয়ার মাহফুজুর রহমান মিরাজ, মো. মনিরুজ্জামান এবং মাহাবুবুল আলম (নাঈম)।
৩৪ সদস্যের পটুয়াখালী জেলা সমন্বয় কমিটি আগামী তিন মাস অথবা আহ্বায়ক কমিটি গঠনের পূর্ব পর্যন্ত এই কমিটি অনুমোদন করা হয়েছে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।