ওয়ার্কলোড ম্যানেজমপন্টের কারণে দ্বিতীয় ওয়ানডেতে বিশ্রাম দেয়া হয়েছিল তাসকিন আহমেদকে। পাল্লকেলেতে সিরিজ নির্ধারনী শেষ ওয়ানডেতে বাংলাদেশের সেরা পেসারকে ফিরিয়ে আনা হয়েছে। আর তিনিই শুরুতে বল হাতে নেবেন। কারণ টসে হারা বাংলাদেশকে আগে ফিল্ডিং করতে হচ্ছে।
বাংলাদেশ দলের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ টসের সময় জানিয়েছেন, একটি পরিবর্তন আনা হয়েছে একাদশে। তাসকিনকে জায়গা করে দিতে বাদ পড়েছেন আরেক পেসার হাসান মাহমুদ। অন্যদিকে শ্রীলঙ্কার একাদশ অপরিবর্তিত আছে।
বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান, পারভেজ হোসেন, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, জাকের আলি, শামীম হোসেন, তানজিম হাসান, তাসকিন আহমেদ, তানভির ইসলাম, মোস্তাফিজুর রহমান।
শ্রীলঙ্কা একাদশ: নিশান মাদুশকা, পাথুম নিসাঙ্কা, কুসাল মেন্ডিস, কামিন্দু মেন্ডিস, চারিথ আসালাঙ্কা, জানিথ লিয়ানাগে, দুনিথ ওয়েলালাগে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মাহিশ থিকশানা, দুশমান্থ চামিরা, আসিথা ফার্নান্দো।