দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে ডেঙ্গু আক্রান্ত ৪০৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। আজ বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৯৮ জন, চট্টগ্রামে ৭৮ জন, ঢাকার বাইরের এলাকায় ৬৪ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ৫৩ জন, ঢাকা উত্তরে ৩৬ জন, খুলনায় ৩৫ জন, রাজশাহীতে ৩১ জন, ময়মনসিংহে চার জন, রংপুরে পাঁচ জন এবং সিলেটে দুই জন রয়েছেন।
এ সময়ে ৪৩৯ জন রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছর এখন পর্যন্ত মোট ১২ হাজার ২২৫ জন রোগী সুস্থ হয়েছেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।