জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজের সব পরীক্ষার্থী এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। এ কলেজ থেকে ৫৫ জন পরীক্ষায় অংশ নিয়ে সবাই জিপিএ ৫ পেয়েছেন। গতকাল দুপুর আড়াইটায় কলেজ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজের এ সাফল্য বিগত কয়েক বছর ধরে অর্জিত ধারাবাহিক সাফল্যেরই অংশ। ক্যাডেট কলেজ পরিচালনা পরিষদের সঠিক দিকনির্দেশনা ও কলেজের অধ্যক্ষ ক্যাপ্টেন মোহাম্মদ আরিফুল হকের তত্ত্বাবধানে এ সাফল্য অর্জনে সক্ষম হয়েছে। ক্যাডেট কলেজগুলো বরাবরই সুশৃঙ্খল শিক্ষা ব্যবস্থা এবং বহুমুখী সহ-পাঠ্যক্রমিক কর্মকা-ের জন্য প্রশংসিত। পরীক্ষার্থীরা তাদের এ সাফল্যের পেছনে কলেজ কর্তৃপক্ষ ও শিক্ষকদের পাশাপাশি তাদের অভিভাবকদের অকুণ্ঠ সহযোগিতার কথা উল্লেখ করেন। কলেজের অধ্যক্ষ আরিফুল হক আশা প্রকাশ করেন জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজের এ সাফল্যের ধারা ভবিষ্যতেও অক্ষুণœ থাকবে।