ঈশ্বরগঞ্জে ২৩ মাদ্রাসায় জিপিএ-৫ পেয়েছে ১ জন

মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের ২৩ মাদ্রাসার মধ্যে দাখিলে জিপিএ-৫ পেয়েছে মাত্র ১ জন শিক্ষার্থী। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আশরাফুল ইসলাম। 

বৃহস্পতিবার (১০ জুলাই) উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আশরাফুল ইসলাম স্বাক্ষরিত প্রকাশিত ফলাফলে এ তথ্য জানানো হয়।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের কার্যালয় সূত্রে জানা গেছে, এবারের দাখিল পরীক্ষায় উপজেলার ২৩ মাদ্রাসার ৭৮৭ জন পরীক্ষার্থী অংশ নেয়। তাদের মধ্যে পাশ করেছে ২১১ জন শিক্ষার্থী। ফেল করেছে ৫৭৬ জন পরীক্ষার্থী। কৃতকার্যদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে মাত্র ১ জন শিক্ষার্থী। মোট পাশের হার ২৬.৮১%। 

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, অনুষ্ঠিত দাখিল পরীক্ষায় এবার পাশের হার এবং জিপিএ-৫ দুটোই কমেছে। একমাত্র জিপিএ-৫ প্রাপ্ত হয়েছে উপজেলার ধনিয়াকান্দি হামিদিয়া ফাজিল মাদ্রাসার শিক্ষার্থী তাসনিম আলম। মাদ্রাসাটির ৮১ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ৩৭ জন শিক্ষার্থী।  

ধনিয়াকান্দি হামিদিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আতিকুর রহমান সিদ্দিকী বলেন, এবছর সারা দেশেই মাদ্রাসা পাসের সংখ্যা কম। তুলনামূলক আমাদের মাদ্রাসায় পাসের হার বেশি এবং ১ জন জিপিএ-৫ পেয়েছে। 

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আশরাফুল ইসলাম বলেন, উপজেলার ২৩ মাদ্রাসার ৭৮৭ জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১ জন।