চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন পুরুষ ফুটবল দল শেষ দুটি বিশ্বকাপে জায়গা করে নিতে পারেনি। ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ের শুরুটা এতো বাজে হয়েছে যে ম্যানেজারকে বরখাস্ত করে দিয়েছে ইতালিয়ান ফুটবল ফেডারেশনকে। বিশ্ব ফুটবলে গৌরবোজ্জ্বল অতীত থাকা দলটির বর্তমান অবস্থা যেন দিশাহীন।
তবে এর ঠিক উল্টো চিত্র দেখা গেল ক্রিকেটে। গত শুক্রবার, নেদারল্যান্ডসের একটি ছোট শহর ভোরবুর্গে ইতিহাস গড়েছে ইতালির জাতীয় ক্রিকেট দল। প্রথমবারের মতো তারা জায়গা করে নিয়েছে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে।
শেষ ম্যাচে নেদারল্যান্ডসের কাছে হারলেও ইতালির ভাগ্য গড়ে দেয় আগেই তাদের হাতে গড়া জয় এবং জার্সির হাতে স্কটল্যান্ডের হার। সবচেয়ে বড় মুহূর্ত ছিল স্কটল্যান্ডের বিপক্ষে ইতালির জয়। বিদেশে বেড়ে ওঠা তিন ইতালিয়ান—এমিলিও গে, গ্র্যান্ট স্টুয়ার্ট ও হ্যারি মানেন্তির দৃঢ়তায় ১২ রানের ম্যাচটি জেতে।
“এখনো সব কিছু স্বপ্নের মতো লাগছে', বিশ্বকাপে যোগ্যতা অর্জনের প্রথম প্রতিক্রিয়ায় বলেছেন ইএসপিএনক্রিকিনফোকে বলেছেন জো বার্নস। বলেন, 'হয়তো কয়েক সপ্তাহ লাগবে ঘরে ফিরে পুরোপুরি বুঝতে যে এই ঘটনাটি কত মানুষের উপর প্রভাব ফেলবে। এটা একটা আবেগঘন মুহূর্ত ছিল, যা আমরা আগামী কয়েক মাস ধরে দল হিসেবে যতটা সম্ভব প্রতিফলিত করার চেষ্টা করব।"
বার্নস একসময় অস্ট্রেলিয়ার হয়ে ২৩টি টেস্ট খেলেছেন। এবার খেলছেন ইতালির হয়ে, শেকড়ের টানে। তার পরিবারের শেকড় কালাব্রিয়ায়, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তার দাদা ছিলেন যুদ্ধবন্দি। অস্ট্রেলিয়ায় বড় হলেও, হৃদয়ে ছিল ইতালির টান। বার্নস বলেন, 'যখন আপনি অস্ট্রেলিয়ার হয়ে খেলেন, তখন ব্যাগি গ্রিনের এত বড় একটি ইতিহাস আছে যে আপনি অতীতকে সম্মান জানান এবং পূর্বসূরীদের প্রতিনিধিত্ব করেন। যখন আপনি ইতালির হয়ে খেলেন, তখন এটি একটি ফাঁকা ক্যানভাসের মতো, যেখানে আপনি ভবিষ্যৎকে রূপ দেওয়ার চেষ্টা করেন।'
গত মাসে রোমে একটি প্রশিক্ষণ শিবিরের মাধ্যমে ইতালি তাদের বিশ্বকাপের যোগ্যতা অর্জনের প্রস্তুতি জোরদার করে এবং বার্নস তার সতীর্থদের সম্পূর্ণ মনোযোগ দাবি করেন: 'আমি ছেলেদের বলেছি যে আমরা সাব-আঞ্চলিক বাছাইপর্বে লুক্সেমবার্গের সাথে খেলি বা টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে ভারতের সাথে খেলি: আমি চাই আমাদের দল প্রতিটি খেলার জন্য বিশ্ব ক্রিকেটের সবচেয়ে প্রস্তুত দল হোক।'
''এই সবকিছু অনেক পরিকল্পনার ভিত্তিতে একসাথে এসেছে। লোকেরা আমাকে জিজ্ঞাসা করে বিশ্বকাপের লক্ষ্য কী এবং আমি বলি, 'দেখুন, আমরা প্রতিটি ম্যাচ জেতার পরিকল্পনা এবং প্রস্তুতি নিচ্ছি - তাই আমরা বিশ্বকাপ জেতার পরিকল্পনা করছি।' আমি চাই ছেলেরা অভিজ্ঞতা উপভোগ করুক এবং স্বাধীনভাবে খেলুক - তবে আপনাকে খুব দৃঢ় প্রস্তুতির উপর ভিত্তি করে স্বাধীনভাবে খেলার অধিকার অর্জন করতে হবে।''
৩৫ বছর বয়সী জো বার্নস যদি টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা চালিয়ে যান, তাহলে একটি দলকে মুখোমুখি হওয়ার সুযোগ তাকে বাড়তি অনুপ্রেরণা দেবে—অস্ট্রেলিয়া, “আমরা দল হিসেবে বলেছি, আমরা বড় মঞ্চ চাই। আমরা চাই বিশ্বের সেরা দলগুলোর বিপক্ষে খেলার সুযোগ, এবং সাহস নিয়ে সেটিকে মোকাবিলা করতে। গত ম্যাচে আমাদের দলে ছয়জন অস্ট্রেলিয়া-জন্মগ্রহণকারী খেলোয়াড় ছিল। যদি অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলি এবং আমি মাঠে থাকি, তাহলে সেটা অবশ্যই আমার জন্য এক বিশেষ মুহূর্ত হবে।”
বিশ্বকাপ শুধু তাদের জন্য প্রথম মঞ্চ নয়, বরং প্রমাণের জায়গা— যেখানে ‘আংশিক সুযোগ’ নয়, পূর্ণ সম্ভাবনার কথা বলে যাচ্ছে ইতালি ক্রিকেট দল।