স্বৈরাচার শেখ হাসিনা দেশ থেকে বিতাড়িত হলেও স্বৈরাচারী ব্যবস্থা এখনও অব্যাহত আছে উল্লেখ্য করে জাতীয় ঐক্যমত কমিশনের সদস্য ড. বদিউল আলম মজুমদার বলেছেন, স্বৈরাচারী ব্যবস্থা থেকে আমাদের মুক্ত হতে হলে কতগুলো পদ্ধতি, প্রক্রিয়া ও প্রতিষ্ঠানের পরিবর্তন আনতে হবে। কতগুলো মৌলিক সংস্কার করতে হবে বিভিন্ন ক্ষেত্রে। আমরা আজকে অনুষ্ঠানের মাধ্যমে কোন কোন ক্ষেত্রে পরিবর্তন আনা আবশ্যক। স্বৈরাচারী আবার যাতে ফেরত না আসে সেটা নিশ্চিত করতে সেই ধরনের একগুচ্ছ প্রস্তুব আমরা উপস্থাপন করেছি।
আজ শনিবার দুপুরে দিনাজপুর সদর উপজেলার ব্র্যাক ল্যানিং সেন্টারে এক নাগরিক সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। সচেতন, সংগতি ও সোচ্চার জনগোষ্ঠীই গণতন্ত্রের রক্ষাকবচ জাতীয় সনদ ও নাগরিক প্রত্যাশা শীর্ষ নাগরিক সংলাপের আয়োজন করে সুশাসনের জন্য নাগরিক- সনাক।
তিনি আরও বলেন, যে পরিবর্তন ও সংস্কারগুলো হওয়া দরকার আমাদের নির্বাচনী ব্যবস্থায়, সংবিধানে, স্থানীয় সরকার ব্যবস্থা, শাসন ব্যবস্থায়, সেই সংস্কারগুলো আমরা এখানে উপস্থাপন করেছি। আমরা আশা করি খসড়া জাতীয় সনদের ব্যাপারে মানুষ তাদের মতামত ব্যক্ত করবে। এব্যাপারে একটা জনমত সৃষ্টি হবে। যেটা সরকারকে এই বার্তা দিবে যে জনগনের এই মতামত ও সুপারিশগুলো যেন বাস্তবায়িত হয়। যার মাধ্যমে স্বৈরাচারের পুনবর্তন যেন চীরতরে অবসান ঘটে। সেটা আজকে এই অনুষ্ঠানের উদ্দেশ্য।
সুশাসনের জন্য নাগরিক সনাক দিনাজপুর জেলার সভাপতি বেলাল উদ্দীন শিকদার রুবেলের সভাপতিত্বে সংলাপে কেন্দ্রীয়, রংপুর বিভাগ, দিনাজপুর, ঠাকুরগাঁও ও পঞ্চগড় জেলার নেতাকর্মীরা বক্তব্য রাখেন। সংলাপে দিনাজপুর, ঠাকুরগাঁও ও পঞ্চগড় জেলার শতাধিক সাংবাদিক, সমাজকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।