বড় শয়তান এখনো আমাদের কাঁধে শ্বাস ফেলছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম। রবিবার (১৩ জুলাই) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া স্ট্যাটাসে তিনি এমন মন্তব্য করেন।
ফেসবুক স্ট্যাটাসে মাহফুজ আলম লিখেছেন, ‘এখনো ঐক্যই দরকার। হঠকারীদের স্পেইস দিলে বরং দেশের ক্ষতি হবে। বিরোধিতা আর প্রতিদ্বন্দ্বিতা কোনভাবেই বিদ্বেষ এবং শত্রুতায় নিয়ে ঠেকানো যাবে না।
‘বড় শয়তান এখনো আমাদের কাঁধে শ্বাস ফেলছে। তবে সবারই রেকনিং দরকার আছে,’ স্ট্যাটাসে লিখেন তিনি।