মানিলন্ডারিং মামলায় আটক বিএসবি গ্লোবালের চেয়ারম্যান

মানিলন্ডারিং মামলায় বিএসবি গ্লোবাল নেটওয়ার্কের চেয়ারম্যান লায়ন এম কে (খায়রুল) বাসারকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

আজ সোমবার দুপুরে সিআইডির পক্ষ থেকে এক ক্ষুদে বার্তায় বিষয়টি নিশ্চিত করা হয়।

সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম টিমের সদস্যরা তাকে আটক করেছেন বলে জানানো হয়েছে। সংস্থাটির পক্ষ থেকে আরও জানানো হয়েছে, গ্রেপ্তারের বিষয়ে বিস্তারিত তথ্য অল্প সময়ের মধ্যেই একটি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।