প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব বলেছেন, সাড়ে পাঁচ কোটি নাগরিকের ব্যক্তিগত তথ্য ডার্ক ওয়েবে পাওয়া যাচ্ছে, যা অত্যন্ত উদ্বেগজনক।
বুধবার (১৬ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে অনুষ্ঠিত 'বিয়ার সামিট অ্যান্ড ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম ২০২৫'-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ তথ্য দেন।
তিনি বলেন, নাগরিকদের তথ্য সুরক্ষায় দ্রুত পদক্ষেপ নেওয়া হচ্ছে। ভবিষ্যতে এ ধরনের ঘটনা রোধে প্রয়োজনীয় আইন ও নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হবে। এ লক্ষ্যে সহায়ক নীতি প্রণয়ন ও বিদ্যমান আইন সংস্কার করা হবে বলেও জানান তিনি।
এছাড়া, সাশ্রয়ী মূল্যে উচ্চগতির ইন্টারনেট সেবা নিশ্চিত করতে সরকার কাজ করছে বলে উল্লেখ করেন ফয়েজ আহমদ।